উত্তরদিনাজপুর

পিক আপ ভ্যান ও লড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই গাড়ির চালক ও খালাসি


শুক্রবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মিলনপল্লী এলাকায় ৩১ নং জাতীয় সড়কে পিক আপ ভ্যান ও লড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দুই গাড়ির  চালক ও খালাসি। জানা গিয়েছে, লঙ্কা বোঝাই পিক আপ ভ্যান ইসলামপুরে দিকে আসছিল। উলটো দিক থেকে আসা ১০ চাকার লড়িটি চাকা ফেটে দুর্ঘটনাটি ঘটে।  স্থানীয় বাসীন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিক্যালে স্থানন্তর করা হয়। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে জাতীয় সড়কের যানজট মুক্ত করেন এবং দূর্ঘটনা গ্রস্থ দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।